মিথ্যা মামলা দেয়ায় গ্রামবাসীর প্রতিবাদ

কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার ২নং পাথৈর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হারিস বেপারী ও তার সমর্থিত সন্ত্রাসী বাহিনীর হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা করেছে ভ‚ক্তভোগী গ্রামবাসী ।

শনিবার দুপুরে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ভ‚ক্তভোগী পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. আয়নাল হক প্রধানের উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয়।
মধুপুর বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আয়নাল হক প্রধান,ভ‚ক্তভোগী মামলা ও হামলার শিকার শরীফ হোসেন,সেলিম বেপারী, নজরুল ইসলাম বাবুল,জিয়াউর রহমান,মিজানুর রহমান প্রধান, স্বপন বেপারী, তারেক, মাসুদ, শাহিন, সজিব, আয়েশা, নুরজাহান ও রহিমা বেগম প্রমুখ।

প্রতিবাদ সভায় ভ‚ক্তভোগীরা বলেন, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ইউপি সদস্য হারিস বেপারী এলাকাবাসীর উপর প্রভাব খাটিয়ে নানা ভাবে নির্যাতন চালিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়েছে। এলাকার নিরীহ যুবক ও বৃদ্ধকে মারধর সহ নানান ভাবে মামলা দিয়ে নির্যাতন চালান বলে জানান তারা। তাই ইউপি সদস্য হারিস বেপারীর দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে এবং প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক তাদের ওইসব হয়রানি থেকে মুক্তি করতে জোর দাবি জানান।