চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

কচুয়া উপজেলার চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি, সদস্য ও অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে এডহক কমিটির সভাপতি, সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মো.সফিকুল ইসলাম (স্বপন পাঠান)। বিশেষ অতিথির বক্তব্য দেন জাপানের তাশুডি কোম্পানির পরিচালক গাজী মো. আবদুল হক।

সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৮ নম্বর কাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবায়দুল্লাহ তালুকদার, ইউনিয়ন শিক্ষা কমিটির সমন্বয়ক জান্নাতুল আলম আলমগীর, সহকারী অধ্যাপক মীর কাউছার হোসেন, সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ ও আরবি প্রভাষক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক মাস্টার, সোহাগ মুন্সি, মজিব তালুকদার, ছেফায়েত উল্লাহ মির, সাদেক বেপারী, মহিন মজুমদার, হান্নান প্রধানীয়াসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ইবতেদায়ি প্রধান মাওলানা আবদুল মান্নান। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।