ডিএমপির উপ-পুলিশ কমিশনারের খাদ্য বিতরণ 

শামীম হাসান:
ফরিদগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গাঁ তালীমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদরাসা চত্বরে স্থানীয় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছেন।

খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা পারস্পরিকভাবে প্রত্যেকে প্রত্যেকের দিকে খেয়াল রাখবো। একজনের সমস্যা থাকলে অপরজন সেটির সমাধান করার চেষ্টা করবো, এসবের মন মানসিকতা সবার থাকতে হবে। পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব থাকলেই আমরা সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, আ্যডভোকেট শহিদুল আলম চন্দ্রন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন৷

বিতরণকৃত খাবারের প্রতিটি প্যাকেটে,  ছিলো চাল,ডাল,তেল, চিড়া, চিনি,, মুড়ি, পানি, দুধ, বিস্কুট, ঔষধ, স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইট, স্যানেটারি ন্যাপকিন ।