ইসহাক ইসলাম জায়ান
রুপালি ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর। মৌসুমের শুরুতে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও ক্রেতা সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। সম্প্রতি কেজি প্রতি ইলিশের দাম কমেছে ৪-৫শ টাকা। যদিও বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। গেল কয়েকদিন চাঁদপুর মাছ ঘাটে ইলিশ সরবরাহ বেড়েছে। ইলিশের দামও তুলনামূলক কম। তারপরও বাজারে ক্রেতা উপস্থিতি কম। ফলে বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন বিক্রেতারা।
বলছেন, এমনিতেই মাছ কম। অল্প কিছু মাছ আসে তা খুচরা বিক্রেতা হিসেবে কিনে রাখি। কিন্তু ক্রেতা সংকট।
কয়েকজন বিক্রিতা বলছেন, ঈদের পর পর ইলিশ বাজারে সরবরাহ একেবারে কম ছিলো। কিন্তু যা ছিলো তাই বিক্রি হয়ে হয়েছে। কিন্তু গেল কয়েকদিন ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন তারা। এদিকে মোকামের প্রতিদিনকার খরচ তো হচ্ছেই। এনিয়ে হতাশ তারা।
এদিকে জমির উদ্দিন, সায়েমা আক্তার ও রিয়াদ বেপারীসহ কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে জানান, ঘাটে এসেছি মাছ দেখতে দাম যদি সাধ্যের মধ্যে হয় অবশ্যই কিনবো। অপরদিকে কেউ কেউ মাছ কিনতে পেরে খুশি।
চাঁদপুর মৎস্য বনিক সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মাকি বলেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জেলে, আড়তদার ও খুচরা ব্যবসায়ী সবার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আমরা আশা করছি, সহসায় ইলিশ সরবরাহ বাড়বে নিশ্চয় ক্রেতাও বাড়বে। বর্তমানে চাঁদপুর মাছঘাটে ১ কেজি আকারের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫-২৬শ টাকায়। যা কয়েকদিন আগে ছিলো ৩ থেকে সাড়ে ৩হাজার টাকা।


