স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুরের ডাকাতিয়া নদীর মোহনায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ ০৩ জুন সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে চাঁদপুর জেলার সদর থানাধীন ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন চাঁদপুর পুরাতন লঞ্চঘাট সংলগ্ন ট্রলার ঘাটের পাশে পরিত্যাক্ত অবস্থায় দুটি ব্যাগ দৃষ্টিগোচর হয়। অতঃপর ব্যাগ দুটি তল্লাশী করে
৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।


