মাছ শিকার কর‌তে গি‌য়ে রহস‌্যজনক মৃত‌্যু

মো. ফাহাদ, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
ফ‌রিদগ‌ঞ্জে সন্ধায় মাছ শিকার কর‌তে গি‌য়ে শাহাদাৎ হো‌সেন (৩৫) না‌মে দুই সন্তা‌নের জন‌কের রহস‌্যজনক মৃত‌্যু হ‌য়ে‌ছে।  উপ‌জেলার ৩নং সু‌বিদপুর পূর্ব ইউ‌নিয়‌নের বাঘপুর গ্রা‌মের মৃত শহিদউল‌্যাহ বেপারীর ছে‌লে শাহাদাৎ হো‌সেন মাছ শিকার কর‌তে গি‌য়ে নি‌জেই   মৃত‌্যুর শিকারে প‌রিণত হ‌য়ে‌ছেন ।
মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে  ইউ‌পি চেয়ারম‌্যান মোহাম্মদ বেলা‌য়েত হো‌সেন এই প্রতিবেদককে জানান, এস্থা‌নে কিছুদিন আ‌গে দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গে‌ছে।
আ‌জ‌কে শাহাদাৎ হো‌সেন মাছ শিকার কর‌তে গে‌লে  হঠাত তা‌কে যেন কেউ একজন নদী‌তে টে‌নে নি‌য়ে যা‌চ্ছে দে‌খে সা‌থে থাকা ব‌্যা‌ক্তি ডাক-‌চিৎকার দি‌তে থাকে  ,তার ডাক -চিৎকার শু‌নে  লোকজন ছু‌ঠে এ‌সে শাহাদাৎ হোসেন কে পা‌নি থে‌কে উদ্ধার করা হয়। এসময় তার শর‌ী‌রের কোথায়ও কোন আঘাত কিংবা জখ‌মের চিহ্ন পাওয়া যায়‌নি, ত‌বে কান থে‌কে অনবরত রক্ত বের হ‌তে থাকে।
ফ‌রিদগঞ্জ থানার ডিউ‌টিরত অ‌ফিসার এসআই ম‌হিউ‌দ্দিন জানান, সংবাদ‌পে‌য়ে আমরা ফোর্স প্রেরন কর‌ে‌ছি। বা‌কি তথ‌্য লাশ উদ্ধা‌রের পর জানা যাবে।