স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তপন বেপারী।
সভাপতির বক্তব্য প্রদান করেন আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম মিয়াজি, সহকারী শিক্ষক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নৈতিকতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ভিডিওচিত্র উপস্থাপনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করেন।
ক্ইুজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে তানিয়া আক্তার (১০ শ্রেণী), শিউলি আক্তার (১০ম শেণী) ও মোঃ আরিফুল ইসলাম সজিব (১০ম শ্রেণী)। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শিক্ষা সামগ্রী ও ফলজ বৃক্ষ প্রদান করা হয়।
সভা ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।


