হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার:

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে প্রেসক্লাব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয় হিসাব তুলে ধরেন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব অধ্যাপক এস এম চিশতি সদস্য, গাজী সালাউদ্দিন ও কাজী হারুন।

সদ্য বিদায়ি সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে ২০২৬/২৭ সেশনের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।