স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিআরডিবি মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল, বিএনপি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দল। বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন যারা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করেছে তারা আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, এটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেরও স্মরণীয় দিন। দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান টিপু প্রমূখ।
ক্যাপশন: ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।


