মো. মাসুদ রানা:
সারাদেশে পবিত্র জশনে জুলুছে ঈদ ই মিলাদুন্নবী (স.) সহ বিভিন্ন হক্কানী আওলীয়া কেরামগনের পবিত্র মাজার শরীফে হামলার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে কচুয়া পৌরসভা প্রাঙ্গনে এ মানববন্ধণ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধ ও সমাবেশে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলমগীর হোসেন আলক্বাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা হাবিব উল্লা চিশতী, মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী, মাওলানা শাহজালাল প্রধান ও উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা আলী আকবর নঈমী প্রমূখ।
বক্তারা হামলা কারীাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলেও বক্তারা ঘোষনা দেন।


