হাইমচরে হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাউল বিতরণ উদ্বোধন

হাসান আল মামুন:
হাইমচরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচীর অনুকূলে হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাউল বিতরণ উদ্বোধন করেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

২৪ ই সেপ্টেম্বর সকালে হাইমচর উপজেলার সকল ইউনিয়নে এক যুগে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচীর অনুকূলে হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাউল বিতরণ করেন। উদ্বোধন কালে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, এই ন্যায্য মূল্যের চাল আপনাদের জন্য এসেছে, আপনারাই এটা পাবেন।আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন সামনে যেনো আপনাদের জন্য আরো বেশি সেভা পৌঁছাতে পারি।

উদ্বোধন কালে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল।