স্টাফ রির্পোটার:
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগষ্ট বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জনসমাগমপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে।
গণমিছিলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ফ্যাসিবাদী শাসনের বিচার, গণহত্যার বিচার এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদের প্রতিটি ধারা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত গণমিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


