মতলব উত্তরে মৎস্যজীবী দলের উদ্যোগে ৩১দফা

সুমন আহমেদ:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। শুক্রবার (২০ডিসেম্বর) বিকালে নবুরকান্দি বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী , মৎস্যজীবী দল চাঁদপুর জেলা সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন মজুমদার, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী জিন্নাহ, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, মৎসজীবী দল মতলব উত্তর সহ-সভাপতি মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ সুজন প্রমুখ। লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় ফেতপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মৎস্যজীবী দল চাঁদপুর জেলা সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির মজুমদার, মৎস্যজীবী দল মতলব উত্তর সভাপতি নুর মোহাম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। নেতৃবৃন্দ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন তারুণ্যের প্রতীক তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা আরো দুই বছর আগেই ঘোষণা করা হয়। তারেক রহমানের সেই ৩১ দফা প্রচারণায় মতলব তথা চাঁদপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা তারুণ্যের অহংকার তানভীর হুদার নেতৃত্ব ও নির্দেশে মতলব উত্তরে মৎস্যজীবী দল মতলব উত্তর এই লিফলেট বিতরণ কার্যক্রম আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবে।