সাংবাদিক লক্ষ্মণের মা মারা গেছেন

মেহেদী হাসান সম্রাট :

 

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের মাতা আরতী রানী সূত্রধর (৮৫) মারা গেছেন। তিনি বুধবার ভোর রাত ৪:৫০ মিনিটে তাঁর নিজ বাড়ি চাদঁপুর সদর উপজেলায় দাসাদী গ্রামে শেষ নিঃশাষ ত্যাগ করেন।

মৃত্যু কালে (৩)তিন ছেলে এক মেয়ে ও বহু নাতি নাতনি এবং আত্বীয় স্বজন রেখে যান। তার অন্তেষ্টিক্রিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাংবাদিক মহল।