পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপার নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৯ জুলাই (বুধবার) বিকালে পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাহীবাজার বিএনপির কার্যালয়ে নতুন সদস্য ফরম ও নবায়নকৃত ফরম বিতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ আলম, ৭নং ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাবু পাটওয়ারী, সদস্য ফরম বিতরণের সমন্বয়ক কামরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আপু ভূঁইয়া, সহ-সভাপতি রাজু পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাটেক্স, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক (জামাই ফারুক), সহ-সভাপতি আবুল বাশার সোহেল, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক ওহিদুল ইসলাম পাটওয়ারী, উপজেলা সহ-আইন বিষয় সম্পাদক আমির হোসেন রিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সম্পাদক রাশেদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয় সহ-সভাপতি মো. ফারুকসহ অন্যান্য নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।