ইসহাক ইসলাম জায়ান
সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে মেডিসিন, চক্ষু চিকিৎসা এবং ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাট) চাঁদপুর জেলার সহ-সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মািঝ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
আয়োজকরা জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় অনেক সময় নিজেদের স্বাস্থ্যসেবার প্রতি যথাযথ গুরুত্ব দিতে পারেন না। তাঁদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


