ফারাবী খান:
বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় দেইচর মডেল একাডেমির মিলনায়তনে ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মু. তাহমিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লবী মধ্যে থানা জামায়াতের সেক্রেটারী বিশেষ অতিথি মু. জুবায়ের হোসাইন রাজন। ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহরের সাবেত অফিস সম্পাদক মু. মাহবুবুর রহমান। ১নং ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফারুক খান। ইউনিয়ন ওলামা মশায়েখ সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ,
জামায়াত নেতা আব্দুল মাজেদ মজিদ, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।


