চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ইসহাক ইসলাম জায়ান:

চাঁদপুর জেলা পুলিশের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত জানুয়ারি মাস থেকে এখন র্পযন্ত ৩৮৪ জন ‍কিশোর গ্যাং গ্রেফাতার করা হয়েছে। আমরা চাই চাঁদপুর শহরে অপরাধ প্রবণতা কমুক। অপরাধ দমনে আমরা নতুনভাবে কাজ শুরু করবো।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও আপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।