ঈদ শেষে কর্মে ফিরছে মানুষ

ইসহাক ইসলাম জায়ান

প্রিয়জনদের সাথে ঈদুল আযহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চযোগে কর্মে ফিরছে মানুষ। চাঁদপুর লঞ্চঘাটে প্রায় প্রতিদিন সকাল থেকেই নারায়নগঞ্জ ও ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে।

নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাওয়ায় ভোগান্তি নেই যেমনি বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ পাওয়া যায়নি।

ছুটিতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে খুশি যাত্রীরা।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক (ট্রাফিক) বাবুলাল বৈদ্য জানান, আমরা যাত্রীদের স্বাভাবিক যাত্রায় সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে রেখেছি। পূর্ব পরিকল্পনানুয়ায়ি সকল কিছু বাস্তবায়ন হওয়ায় এবছর মানুষ নির্বিগ্নে বাড়ি আসা ও কাজে ফিরতে পেরেছে মানুষ।

লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা দিতে কাজ করছে জেলা প্রশাসন, নৌ-পুলিশ, বিআইডব্লিউটি ও কোষ্টগার্ড। লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, ঈদ শেষে আজ থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্য ফিরতে শুরু করেছে। পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রয়েছে।