কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কোতয়ারী এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। গেল ২৪ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর সাকিনস্থ জামতলা চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় মোঃ বিল্লাল হোসেন ওরফে সিফাত (৩৬) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বড়জালা গ্রামের মৃত আলী আকবর এর ছেলে| এসময় বিল্লালের সাথে থাকা জব্দ করা হয় ৩০ কেজি গাঁজা।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার হওয়া মোঃ বিল্লাল হোসেন ওরফে সিফাত দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে|
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে| গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।


