স্টাফ রির্পেোটার:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখি গ্রামে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
খাল পুনঃখননের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে (২০২৫-২০২৬) অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ই.জি.পি.পি) বিশেষ প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগ কৃষক ও স্থানীয় জনগণের জন্য অত্যন্ত উপকারী হবে।
তিনি আরও বলেন, “এই খালে কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে। খাল রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এই এলাকায় মোট ১৩টি খাল রয়েছে, আমরা চেষ্টা করবো আগামী এক বছরের মধ্যে সবগুলো খাল পুনঃখনন করতে। এতে প্রায় ১০০ একর জমিতে কৃষি উৎপাদন দ্বিগুণ হবে ইনশাআল্লাহ।”
তিনি খালের দুই পাড়ে রোপণ করা বৃক্ষের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি রাস্তা ও খালের পাড়ও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সহ-সভাপতি মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ গাজী, আব্দুল কুদ্দুস মেহনতী, বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার আবু তাহের, জেলা ছাত্রদলের সদস্য সচিব জেয়াউর রহমান সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মো. মিলাদ হোসেন মাঝিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী উত্তর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মো. আব্দুল মালেক।


