আলহাজ্ব আব্দুল হান্নান মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের পূর্ব নাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমানের ছোট ভাই আলহাজ্ব আব্দুল হান্নান মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান মিয়া চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার সুরাইয়া গার্ডেনের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা সোমবার আসর নামাজের পর পৌর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পূর্ব নাজিরপাড়াসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।