স্টাফ রির্পোটার:
কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা এবং ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, কামরুল হাসান (৩৪)। তাকে কচুয়া পৌরসভার বিশ্বরোড ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। মোঃ ইমাম হোসেন (২৫)। তাকে কচুয়া থানাধীন কড়ইয়া মাছের আড়ত এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মোঃ মেহেদী হাসান (২৪)। তাকে আকানিয়া বাইপাস মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মোঃ মোশারফ হোসেন প্রঃ শিমু (৪০)। তাকে রহিমানগর বাজার সংলগ্ন এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মোঃ সোহেল (২৮)। তাকে আকানিয়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যথাযথ পুলিশ পাহারায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


