স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের আয়োজনে মার্চ ফর ইনসাফ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগাদন করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ইনকিবাল মঞ্চের আয়োজনে মার্চ ফর ইনসাফে যোগদান করেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।
এসময় আব্দুল্লাহ আল জাবের এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ‘ইনকিলাব মঞ্চ’-এর সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, ঢাকা বিশ্বঃবিদ্রালয়ের শিক্ষার্থী রাফিয়া। ইনকিলাব মঞ্চের উপজেলা প্রতিনিধি মাহাবুব রাব্বানি, মাহমুদুল হাসান, তানভির হোসেন ফুয়াদ, সজিবুল ইসলাম, তাইফুর রহমান, এনসিপির নের্তৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মাছুম বিল্লাহ, আঃ জাব্বার, জিজাদুল, জুনায়েদ, আশরাফ উদ্দিন ও ছাত্র শিবিরের নেতা সাকিব হোসেন প্রমুখ।


