বালিয়ায় গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদরে বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর শ্রেণী ভিত্তিক প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় করা হয়েছে।

৪ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জি এম মাসুদ রায়হান, চাঁদপুর সদর উপজেলা ও বালিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জি এম জহিরুল ইসলাম, উপদেষ্টা হাফেজ অলিউল্লাহ।

বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান, সহসভাপতি আবু তাহের খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন কাজি, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ গাজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদারসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।