হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি এস এম হারুন আল রশিদ।

বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক মন্ডলী, পরীক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানসম্মত ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোরশেদ আলম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস এম হারুন আল রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটা রুটিন থাকা প্রয়োজন, যাতে করে তাদের সময়টা পড়াশোনায় পরিপূর্ণভাবে ব্যয় করতে পারেন।

ভালো করে পড়ালেখা করে বিদ্যালয়ের সুনাম এবং নিজের ভবিষ্যৎ জীবনে জন্য মেধা অন্বেষণ করেন। মোবাইলের আসক্তি থেকে বিরত থেকে পড়াশোনায় মনোনিবেশ করার প্রতি শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে শিক্ষক প্রতিনিধি মোঃ হারেছ খান, অভিভাবক প্রতিনিধি মইনুল হক মৃধা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদ গাজী, সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, তপন কুমার দে, সুকুমার সরকার বক্তব্য রাখেন। এছাড়াও অভিভাবকগণ বক্তব্য রাখেন।