শাহতলী জিলানী চিশতী কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে চাঁদপুরে শহীদ হয়েছে ৩১জন এবং আহত হয়েছে ৩৯ জন। আমরা জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জুলাই আন্দোলনে সারাদেশে প্রায় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে, আহত হয়েছে। সরকার জুলাই যুদ্ধে আহতদের পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি। নতুন প্রজন্ম জুলাই আন্দোলনের স্বপ্ন ও সার্থকতার প্রত্যাশা রাখে। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। আমাদের সকলকে দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করতে হবে দেশের উন্নয়নের জন্য। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে চাঁদপুরে বিভিন্ন মেগা প্রকল্প হাত দিয়েছেন। তাই দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার মান বাড়ানোর জন্য কাজ করতে হবে। নিজের কাজকে সম্মান দিতে হবে। আপনারা যারা প্রতিষ্ঠানের চাকুরি করেন আপনাদের কর্মস্থলকে ভালোবাসতে হবে। দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে যত্ন নিতে হবে। প্রতিষ্ঠানে অনেকে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন ভালো ফলাফলের জন্য, সবাইকে শিক্ষার উন্নয়ন আন্তরিক হতে হবে। সবাইকে একতাবদ্ধ হয়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশে স্লোগান ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক মো: হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক সুমা রানী পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারী শিক্ষক লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো: রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, সহকারী শিক্ষক মো: নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, ৩৯নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো: মোস্তফা কামাল, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারী মো: মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সোহেল রুশদীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।