ফরিদগঞ্জে শিক্ষক মাওঃ ইসমাইল হেসেনকে বিদায় সংবর্ধনা

স্টাফ রির্পোটার:

ফরিদগঞ্জের পৌর অঞ্চলের কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওঃ ইসমাইল হোসেনকে অবসরজনিত বিদায়ী সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আফতাবুল ইসলাম।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাজাহান বিএসসির সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান দুলাল, প্রেসক্লাবের সহ- সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন কবির, মহিলা সম্পাদিকা হাছিনা আক্তার।

আরোও বক্তব্য রাখেন, মাওঃ কাউসার হোসেন, সংবর্ধিত বিদায়ি শিক্ষক মাওঃ ইসমাঈল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে, বিদায়ি শিক্ষক মাওঃ ইসমাঈল হোসেনকে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।