স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৪৯নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৯ জুন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কমিটির সভাপতি এসএমএন জামিউল হিকমা ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
এর আগে এলাকার সুধীজনদের মতামতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উক্ত বিদ্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি মনোনীত করা হয়। উক্ত কমিটিতে সভাপতি পদে জে.এম. মেহেদী মাসুদ মিঠু ও সদস্য সচিব পদে পদাধিকার বলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মরিয়মের নেছা মনোনীত হয়েছেন।
এছাড়া (বিদ্যোৎসাহী সদস্য, পুরুষ) সহ-সভাপতি পদে তারেক হোসেন বিপ্লব, বিদ্যোৎসাহী সদস্য (মহিলা) সুলতানা পারভিন, শিক্ষক প্রতিনিধি মো. মুরাদ হোসেন পাটওয়ারী, নিকটস্থ প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি মো. মোকাররম হোসেন, সদস্য (ইউপি মেম্বার) সুলতানা বেগম, (অবসরপ্রাপ্ত চাকুরীজীবী) আবুল কালাম মজুমদার, অভিভাবক সদস্য মো. শাহাদাত হোসেন তালুকদার, ইমান হোসাইন, হোসনেয়ারা বেগম, সেলিনা বেগম।
সভাপতি জে.এম. মেহেদী মাসুদ মিঠু এক প্রতিক্রিয়ায় জানান, আমি এলাকাবাসীর আস্থা ও সম্মান রক্ষা করে বিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমি উক্ত নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে কাজ করতে এলাকাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।


