কচুয়া প্রতিনিধি:
মহা-পবিত্র ঈদে মিলাদুন্নবী (দুরূদ) উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার হাসপাতাল মাঠ থেকে শনিবার দুপুর ২টায় একটি বিশাল র্যালি বের করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতি বীদসহ সর্বস্তরের হাজার হাজার নবী (সাঃ) প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
র্যালিটি নলুয়া, সাহেদা পুর, দৌলত পুর, মনোহরপুর ও কচুয়া উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলুয়া বাজার হাসপাতাল মাঠে এসে প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে। পরবর্তীতে বাদ আছর ঈদে মিলাদুন্নবী (দুরূদ)-এর দ্বিতীয় অধিবেশনে বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতপুর দরবার শরীফের পীর ‘হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ গোলাম গাউছ আল-ক্বাদেরী আশরাফী (মু.জি. আ)। প্রধান বক্তাঃ হিসেবে আলোচনা করেন ইসলামি ফাউন্ডেশনের সাবেক গর্ভনর ‘ড. মুফতি মাওলানা মোহাম্মদ কাফী লুদ্দীন সরকার সালেহী। অনুষ্ঠান শুভ উদ্বোধক ছিলেন, ডুমুরিয়া গাউছিয়া ছোবানিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ, হযরত মাওলানা ইশতিয়াক আহমেদ আল-ক্বাদেরী (মু.জি.আ)। বিশেষ আকর্ষণ দেশ বরেণ্য ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী ও শায়েখগণ। উক্ত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মিছিলের ব্যবস্থাপনায় ছিলেন, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি ৯নং কড়ইয়া ইউনিয়ন।


