স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে, এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, “কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।”
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল জুয়া, কিশোরদের অপরাধ প্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: মোঃ মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু নাছের শাকিল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান মোশারফ, জোবায়েদ কবির বাহাদুর, আঃ রাজ্জাক, ও রুহুল আমিন।


