কাদলায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

স্টাফ রিপোর্টার:

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কচুয়া থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ স্লোগানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক বলেন, কচুয়ায় মাদকের কোনো ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ী ও ডিলারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে মাদক ব্যবসায়ীরা এলাকায় টিকে থাকতে পারবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

কাদলা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ডা. জালাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কাদলা ইউনিয়নের বিট অফিসার এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া, এএসআই মোস্তাক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় কাদলা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।