মতলবে খালে ডুবে শিশুর মৃত্যু

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব পৌরসভার বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় পানিতে ডুবে রিহান দাস নামে আড়াই বছর বয়সি এক শিশু মারা গেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ওই এলাকার জমজম খালে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। সে বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় বাপ্পী দাসের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, ঘটনার দিন দুপুরে রিহান দাসের মা দুপুরের রান্না ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সবার অগোচরে বাড়ির লাগোয়া খালের পাড় রিহান চলে যায়। খালের পাড় থেকে এক পর্যায় নিচে পড়ে গভীরে চলে যায়। মা ডাকাডাকি করে রিহানের সাড়া পায় না। মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন পার্শ্ববর্তী খালে খোঁজাখুঁজি করে। পরে খাল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরে আলম অভি জানায়, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।