ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক কাদের পলাশ

‎স্টাফ রিপোর্টার:

‎চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

‎সম্প্রতি ডেঙ্গু পরীক্ষায় তাঁর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি তিনি বিশ্রামে আছেন।

‎কাদের পলাশের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

‎দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় কাদের পলাশ চাঁদপুরের গণমাধ্যমকর্মীদের কাছে একজন পরিচিত মুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।