স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউস ফুটবল লিগ-২০২৬। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে এ ফুটবল লিগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে হেলিও স্মার্টফোন। শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হেলিও স্মার্টফোনের এমন উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুর রহমান বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুরের ডিলার মোঃ আলমগীর হোসেন এবং হেলিও স্মার্টফোনের রিজিওনাল সেলস ম্যানেজার, চট্টগ্রাম, মোঃ শামীমুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের জোনাল সেলস ম্যানেজার, চাঁদপুর অমিত তালুকদার এবং প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
হেলিও স্মার্টফোনের পক্ষ থেকে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করাকে শুধু বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ ও ক্রীড়াঙ্গনের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তঃহাউস ফুটবল লিগটি পরিণত হয় একটি প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।


