হাইমচরে সিআর পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

হাইমচরে আদালতের সি আর পরোয়ানাভুক্ত মোঃ বিল্লাল হোসেন (৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) হাইমচর থানার উত্তর আলগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল হোসেন উত্তর আলগী এলাকার মোঃ আনছার আলীর ছেলে। তার বিরুদ্ধে হাইমচর থানার সিআর-৭৭/২৬ মামলায় ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড ধারায় আদালতের পরোয়ানা ছিল।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর রোববারই যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইমচর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”