স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। এতে চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় ব্যাডমিন্টন একক ও দ্বৈত, ক্যারম বোর্ড একক ও দ্বৈত এবং দাবা একক ইভেন্ট রাখা হয়েছে। সব খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে তিন সেটের। এর মধ্যে দুই সেটে জয়ী খেলোয়াড় বা দলকে বিজয়ী ঘোষণা করা হবে। দাবা খেলার প্রতিটি সেটের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট।প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের চাঁদপুর প্রেস ক্লাবে গিয়ে নাম ও ইভেন্ট নিবন্ধন করতে হবে। একক ইভেন্টের জন্য এন্ট্রি ফি ১০০ টাকা এবং দ্বৈত ইভেন্টের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রেস ক্লাবের অফিস সহকারীর কাছে এন্ট্রি ফি জমা দিয়ে নির্ধারিত খাতায় নাম ও ইভেন্টের তথ্য লিপিবদ্ধ করতে হবে।নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে খেলায় উপস্থিত না হলে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী খেলা পরিচালিত হবে এবং প্রতিযোগিতা-সংক্রান্ত যেকোনো বিষয়ে ক্রীড়া পরিচালনা উপকমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রতিযোগিতা পরিচালনা ও নিবন্ধন-সংক্রান্ত প্রয়োজনে এম আর ইসলাম বাবু, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, তালহা জুবায়ের, কে এম সালাউদ্দিন, মো. আশরাফুল আলম, সেলিম রেজা, শরীফুল ইসলাম, মাজহারুল ইসলাম অনিক ও হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।


