স্টাফ রিপোর্টা, চাঁদপুর :
কোনটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন স্থানে নেককার জনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ারলেস মোড় যাওয়ার পথে বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান তারা।
পরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল থেকে সরে এসে ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ছাত্রছাত্রীরা কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবি সহ সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর নেককারজনক হামলার প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আজকে আমাদের এ আন্দোলন কোন সংগঠনের বিরুদ্ধে না। কোটা সংস্কারের আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে যে ধরনের কোটা বিদ্যমান রয়েছে তা যুক্তিযুক্ত নয়। প্রাইমারি স্কুল পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই কোটা পদ্ধতি যুক্তিযুক্ত নয়। কোটার কারণে মেধাবীরা অপদস্ত হচ্ছে প্রতিনিয়ত। যাদের জন্য কোটা পদ্ধতি তাদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করুন। কোটা কোন সমাধান হতে পারে না। আমরা কোটার বিরুদ্ধে না। আমরা চাই কোটার যুক্তিযুক্ত সংস্কার হোক। বিশ্বের কোথাও কোটা নিয়ে এমন বৈষম্য নেই।
একই সময় চাঁদপুর মেরিন একাডেমির শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা ওয়ারলেস থেকে মিছিল নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে যাওয়ার পথে জেলা মৎস্য অফিসের সামনে স্থানীয় ছাত্রলীগের বাজার মুখে পড়ে। এখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে আসার অনুরোধ জানান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ওয়ারলেসের দিকে ফিরে যায়।


