স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুর শহরে এক কিশোরী কে শ্লীলতাহানী ও দলবদ্ধ ধর্ষণে চেষ্টা করেছে ৯ বখাটে। চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের দক্ষিণ তরপুরচণ্ডী এলাকার ডাকাতিয়া নদীর তীরে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোরী নবম শ্রেণীর শিক্ষার্থি।
ভুক্তভোগী কশোরী জানায়, সন্ধ্যায় বাগাদী চৌরাস্তা থেকে একটি অটো করে তার খালাকে দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় নিয়ে আসে। পরে সে ফিরে যাওয়ার সময় অটো থেকে নামিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে।
ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বলেন, অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।


