কচুয়ায় সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলা সফল করতে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার

কচুয়ায় সাবেক ছাত্রদলের উদ্যোগে সাবেক ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এবং উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলনেতা হুমায়ুন কবির প্রধান, শাহজালাল প্রধান জালাল, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, মনজুর আহমেদ সেলিম, আতাউল করিম, কাজী সেলিম, শফিকুল ইসলাম খোকা, শফিকুল ইসলাম, গাজী মোস্তফা, মাহবুব আলম মৃধা, মো. জিয়া, ভিপি জাকির হোসেন, মনির হোসেন দেওয়ান, কামরুল ইসলাম, জসীমউদ্দীন বকাউল, আব্দুল হান্নান, কাজী আব্দুল হাই, আব্দুস ছালাম শান্ত ও মিজান মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন চৌধুরী এবং চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মাজারুল ইসলামসহ সাবেক ও বর্তমান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সাবেক ছাত্রদলের নেতাদের মিলনমেলা অনুষ্ঠান ২-০১-২০২৭ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং মিলনমেলাকে স্মরণীয় করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সাবেক ছাত্রদলের নেতাদের এ মিলনমেলা পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।