স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠিবার্ষিকী পালিত হয়েছ। শনিবার (৩১ অক্টোবর ) বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে। বিকালে হাজীগঞ্জ বাজারে প্রধান সড়ক কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে র্যালিটি প্রদক্ষিণ করে হাজীগঞ্জ পশ্চিম বাজারে সমাবেশ করে। সমাবেশে টেলি কনপারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর – ৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা যুবদলের আহ্বায়ক হূমায়ন কবির সুমনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন , চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো।
এ সময় উপস্থিত ছিলেন, ওলামা দলের সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির,পৌর বিএনপির আহ্বায়ক খায়ের মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ শরীফ আহমেদ, মোশারফ হোসেন স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটোওয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, যুগ্ম আহ্বায়ক শুকুর আলম, জুলহাস চৌধুরী, মো. শাহেদুল ইসলাম শাহেদ, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন,জহির আহমেদ জহির, রোমান গাজীসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
যুব সমাবেশে সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাছেল।


