শাহরাস্তিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার

শাহরাস্তিতে তালুকদার একাদশ কর্তৃক আয়োজিত সিজন-১ মাদকবিরোধী ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা পুরস্কার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে টামটা উত্তর ইউনিয়নের তালুকদার একাদশ কর্তৃক আয়োজিত হোসেনপুর গাউছিয়া সুন্নীয়া সেকান্দার আলী ফাজিল মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শাহরাস্তি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির পরিচালক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, জেলা তাঁতি দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহ আলম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল আজিজ।

আরো উপস্থিত ছিলেন মোঃ সুমন তালুকদার মোহাম্মদ শাহজাহান মোল্লা, জহির বেপারী, জানে আলম তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ফুটবল প্রেমিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে, মনকে সতেজ করে। তেমনি সমাজ থেকে মাদক নির্মূল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তেমনি মাদকের পেছনে সময় নষ্ট না করে খেলাধুলা এবং পড়াশোনা ও ভালো কাজে ব্যয় করো। তোমাদের হাতেই রয়েছে আগামী দিনের সুন্দর সমাজ গড়ার দায়িত্ব।

আমরা সবাই মিলে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলি এবং তরুণদের জন্য খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করি।

আয়োজক সূত্রে জানায় মাদকবিরোধী ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেন উক্ত ফাইনাল খেলা হোসেনপুর পশ্চিমপাড়া বাসার একাদশ ও স্বর্ণকার পাড়া একাদশ অংশগ্রহণ করে । ০-১ গোলে হোসেনপর পশ্চিমপাড়া বাসার একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।