গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর বদলিজনিত কারণে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশসকের সম্মেলন কক্ষে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলিজনিত সংবর্ধনা ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বদলিজনিত বিদায় জানাচ্ছি। সরকারি চাকরি স্বাভাবিক নিয়মেই বদলি হতে হয়। নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি খুব প্রশংসনীয় কাজ করেছেন। প্রধানমন্ত্রী আগমনে তিনি খুবই ভালো সার্ভিস দিয়েছেন। গণপূর্ত বিভাগ জেলার ভৌত অবকাঠামো উন্নয়ন, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে মূল ভূমিকা পালন করে। তিনি কাজগুলো সুন্দরভাবে করেছে। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে সকল কাজ সম্পন্ন করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি বলেন, আমি চাঁদপুরে এসেছি ৭মাস হয়েছে। চাঁদপুর অনেকে বদলি হয়ে চলে গেছেন। আশাকরি যারা নতুন নতুন আসছেন আপনারা ভালো কাজ করবেন। ঢাকা বা বড় কোন জেলায় পদায়ন হলে ভালো কাজ করা যায় তা নয়, কাজের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়।
চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো বলেন, আমি আড়াই বছরের বেশি চাঁদপুরে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে আপনাদের আন্তরিকতা, সমর্থন ও ভালোবাসা পেয়েছি। আমার একজন সহোদয় ভাই মারা গেছে, তার জন্য দোয়া করবেন। জেলা প্রশাসক মহোদয় আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। আমি জেলা প্রশাসক মহোদয় সকলের কাছে কৃতজ্ঞ।