স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাচঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচঘড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় প্রধানীয়া বাড়ির মানিক প্রধানীয়া (২৬) ও মজুমদার বাড়ির মো. ইয়াহিয়া মজুমদার (৪৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক মানিক প্রধানীয়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুস সামাদ প্রধানীয়ার ছেলে। অপরদিকে, মো. ইয়াহিয়া মজুমদার পাঁচঘড়িয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিন মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসআই দেলোয়ার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।


