হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হাইমচর:
হাইমচর উপজেলায় বন্যাদূর্গত ও অসহায় গ্রামীণ ব্যাংকের ৩ হাজার সদস্যের মাঝে গ্রামীন ব্যাংক চাঁদপুর জোন শাখার জোনল ম্যানেজার এস এম সোয়েব এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৮ আগস্ট বিকেলে গ্রামীন ব্যাংক উত্তর আলগী হাইমচর শাখায় ত্রাণ বিতরণ কালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদির এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মচারী সমিতির জোন প্রতিনিধি আকবর হোসেন মিরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক উত্তর আলগী হাইমচর শাখার কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগীরা।


