শাহরাস্তিতে প্রচেষ্টার ত্রাণ বিতরণ

শাহরাস্তি প্রতিনিধি :

 

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া ও আশেপাশের এলাকায় খাদ্য সামগ্রী দিয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন প্রচেষ্টা।

গতকাল রাইজিং স্টার ফুড প্রোডাক্ট’র অর্থায়নে ২০০ পরিবারের মাঝে বন্যার পানি মাড়িয়ে ঘরে ঘরে এ সহায়তা পৌছে দেন প্রচেষ্টা’র সদস্যবৃন্দ।

উক্ত উপহার সামগ্রী বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, প্রচেষ্টা এর সভাপতি জামিল হোসেন, সদস্য আরিফুল ইসলাম,শাহাদাত হোসেন,রুমন আরো অনেকেই।