কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বসতঘরে অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার মধ্যরাতে উপজেলার দক্ষিন সেঙ্গুয়া মোল্লা বাড়ির লোকমান হোসেন মোল্লার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অনেক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান ভ‚ক্তভোগী লোকমান হোসেনের স্ত্রী।
ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন বলেন, ঘটনার দিন রাতে দুর্বৃত্তরা আমার বসতঘর ভেবে আমার ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে আমার বড় ভাই লোকমান হোসেন মোল্লা প্রথমে ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে পরে মসজিদের মাইকে এলাউন করে এলাকাবাসীকে জানালে দ্রুত আগুন নিয়ন্ত্রন করে। এ বিষয়ে প্রচলিত আইনে প্রয়াজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ লোকমান হোসেন মোল্লার স্ত্রী বলেন. প্রতিদিনের মতো খাবার খেয়ে রাতে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ৩টার সময় আগুনের লেলিহান দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রন করায় পাশ্ববর্তী ঘরগুলো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। এদিকে শুত্রুতার জেরে এ অগ্নিকান্ড ঘটাতে পারে বলেও জানান তিনি। এদিকে এহেন কর্মকান্ডে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।


