মো. মাসুদ রানা:
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ড. আ.ন.ম এহছানুল হক মিলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী শুভ আগমন ও সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ রানা মিয়াজী, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল সহ আরো অনেকে। সভায় ৩১ আগষ্ট শনিবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুলক মিলনের আগমন ও সমাবেশ সফল করার জন্য আলোচনা করা হয়।
এসময় বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরান, সাধারন সম্পাদক জুয়েল রানা সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


