দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলাম’ই একমাত্র সমাধান

দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলাম’ই একমাত্র সমাধান।
-ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখা
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার ব্যবস্থাপনায় ১৫ নং ওয়ার্ডে গত ২৩আগষ্ট কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত শাহীন ও আহত ফাহিম এর পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উক্ত সময়  তাদের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা জয়নাল আবদিন।  উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি।
সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ,বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন ,
মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ দেলোয়ার হোসেন সহ মহল্লার স্থানীয় ব্যক্তিরা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ রাকিব হোসেন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধা এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।জেলা সভাপতি তার বক্তব্যে বলেন দেশে সকল অশান্তির মূল হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি ।ইসলাম’ই শান্তি ও নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। কারণ যেখানে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানে কোন প্রকার খুন গুম জুলুম নির্যাতন এমনকি সন্ত্রাসের কোন নমুনা খুঁজে পাওয়া যায় না । তাই শান্তি ও নিরাপত্তার জন্য আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে ইসলাম শুধু মুসলমানের জন্যই নিরাপদ নয় বরং সকল  ধর্ম বর্ণের মানুষের জন্য রক্ষা কবজ।
উক্ত সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব এই অসহায় পরিবারের পাশে থাকতে আপনারাও যারা প্রতিবেশী আছেন তাদের খোঁজখবর রাখবেন তারা যেন কখনোই অনাহারে অর্ধাহারে তাদের জীবন অতিবাহিত না করে। যেহেতু তাদের উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছে এখন আমাদের সকলেরই দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্তমানেও তা চলমান রয়েছে । আপনারা নিশ্চয়ই অবগত আছেন বানভাসি মানুষের পাশে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলছে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ত্রিপুরা সহ সকল জাতির কাছে আমরা খাদ্য সহায়তা নিয়ে ডোর টু ডোর পৌছার চেষ্টা করছি । তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।