নোয়াখালীর বন্যা কবলিতদের পাশে কচুয়ার দুইটি সামাজিক সংগঠন

মো: ইউনুছ মিয়াজি:
দেশের এই সংকটময় সময়ের নিজ উদ্যোগে বান বাসি মানুষের মাঝে বিশেষ করে নোয়াখালী ও চাঁদপুর অঞ্চল আকস্মিক বন্যা কবলিত হয়ে পরে, যার কারনে ওই সকল অঞ্চল সমূহে দেখা দেয় খাদ্য ও নিরাপদ আশ্রয় সংকট। মানবতার হাত বাড়িয়ে দিতে পরানপুর সমাজ উন্নয়ন সংগঠন এবং পরানপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর সদস্যরা একাত্বতা প্রকাশ করে অর্থ সংগ্রহের পরিকল্পনা ঘোষণা করে।
পরিকল্পনা অনুযায়ী সকলের স্বতঃস্ফূর্ত সাড়া প্রদানের মাধ্যমে এই পর্যন্ত (গত ২৩শে আগষ্ট থেকে ২৮শে আগষ্ট পর্যন্ত) সর্বমোট সংগ্রহের পরিমান ৮৯,২৭০ টাকা। গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের  দেওয়া তহবিল থেকে ২০০ এর অধিক পরিবারের জন্য ভারি খাবার নিয়ে উক্ত অঞ্চলে (নোয়াখালী) পোঁছেন এবং সাহায্য প্রধানে কাজ করছেন।

ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল হাসান মিয়াজী বলেন বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আসলে নিজ চোখে না দেখলে বন্যার্তদের কষ্ট বোঝা মুশকিল
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের কাছে।

জরুরী সাহায্য প্রদানে নিযুক্ত সদস্যরা হলেন:
১। রাসেল প্রধানিয়া, সদস্য – পরানপুর সমাজ উন্নয়ন সংগঠন, পরানপুর হিলফুল ফুজুল সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
২। হাছান মিয়াজি, সমন্বয়ক (নোবিপ্রবি) – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
৩। নাসিম পাটোয়ারী, সদস্য – পরানপুর সমাজ উন্নয়ন সংগঠন।
৪। ইমান প্রধানীয়া, সদস্য – পরানপুর হিলফুল ফুজুল সংগঠন।
৫। মেহেদী খলিফা, সদস্য – পরানপুর সমাজ উন্নয়ন সংগঠন এবং পরানপুর হিলফুল ফুজুল সংগঠন।